Jyotipriya Mallick: জামিনে মুক্তি পাওয়া বালু ফের পাবেন Z ক্যাটাগরির নিরাপত্তা - Bengali News | Jyotipriya Mallick get bail and he will again get Z category security - 24 Ghanta Bangla News
Home

Jyotipriya Mallick: জামিনে মুক্তি পাওয়া বালু ফের পাবেন Z ক্যাটাগরির নিরাপত্তা – Bengali News | Jyotipriya Mallick get bail and he will again get Z category security

Spread the love

জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: Tv9 Bangla

কলকাতা: জেল থেকে ফেরার পর নিরাপত্তা ফিরছে জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রশাসন সূত্রে খবর Z ক্যাটাগরির নিরাপত্তা পেতেন জ্যোতিপ্রিয়। এবার সেই নিরাপত্তা ফেরত পাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দু’এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষীদের দেখা যাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ১৫ মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি ছাড়া পেয়েছেন জামিনে। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুনই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক। জেলমুক্তির পর বিধানসভায়ও গিয়েছিলেন বালু। বাজেট অধিবেশনেও যোগ দিয়েছিলেন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁর।

এই সবের মধ্যেই এবার জানা যাচ্ছে, ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে দেখা যাবে জ্যোতিপ্রিয়কে। তবে দলের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দফতর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষার পর এই সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেওয়া হবে বালুর নিরাপত্তা। বস্তুত, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ‘ওয়াই টি’ (ওয়াই ক্যাটেগরি থ্রেট) নিরাপত্তা পান বালু। বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁর বাড়িতে মোতায়েন থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *