ট্রাক ড্রাইভারের থেকে টাকা হাতানোর অভিযোগ, তল্লাশি করতেই প্রকাশ হলো সত্য
এরপরে ওই ট্রাক চালক খেয়াল করেন, তাঁর পাশে থাকা ২০,০০০ টাকা নেই। সন্দেহ হওয়ায় তিনি ট্রাক ঘুরিয়ে ওই পুলিশ আধিকারিকের গাড়িটি ধাওয়া করেন। প্রায় ১৩ কিলোমিটার রাস্তা ধাওয়া করার পরে ওই পুলিশ আধিকারিককে ধরে ফেলেন তিনি। এরপরে ওই পুলিশ আধিকারিককে গাড়ি থেকে নামিয়ে তাঁর খোয়া যাওয়া টাকা ফেরত দিতে দাবি করেন ওই ট্রাক চালক। তাঁদের দু’জনের মধ্যে প্রবল বচসা শুরু হয়। শেষে ওই পুলিশ অফিসারের কাছ থেকেই খোয়া যাওয়া নগদ ২০,০০০ টাকা উদ্ধার হয়।