কাটল ৭২ বছরের খরা, কলম্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজ়ারল্যান্ড - 24 Ghanta Bangla News
Home

কাটল ৭২ বছরের খরা, কলম্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজ়ারল্যান্ড

Spread the love

গোলশূন্য প্রথমার্ধ

ম্যাচে আক্রমণাত্মক ছন্দে শুরু করে কলম্বিয়া। প্রথম থেকেই সুইসদের বক্সে হানা দেন লুইস দিয়াস, হামেস রদ্রিগেসরা। ২২ মিনিটে কলম্বিয়াকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন সুইৎজ়ারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল। পুয়ের্তার কার্লিং শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান তিনি। বিক্ষিপ্ত কয়েকটি চেষ্টা করে সুইৎজ়ারল্যান্ড।

বেশ কয়েকবার কলম্বিয়ার ডিফেন্সকে বিব্রত করেন রাইডার, এম্বোলোরা। তবে কলম্বিয়ার গোলে দুর্ভেদ্য ছিলেন কামিলো ভার্গাস। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। উল্লেখ্য, প্রথম ৪৫ মিনিটে কলম্বিয়ার চাপে সুইসদের ১৭ বার বল ক্লিয়ার করতে হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *