Mamata-21 July: মমতার হাত ধরে মঞ্চে উঠলেন পহেলগাঁওতে মৃত বিতানের মা, শহিদ ঝন্টু আলির বাবা – Bengali News | Pahalgam victim and marty Jhantu Ali Sheikh’s family present on 21st July Manch
কলকাতা: একুশে জুলাই পালিত হচ্ছে তৃণমূলের শহিদ দিবস। আর সেই শহিদ দিবসের মঞ্চে দেখা গেল এক অন্য শহিদের পরিবারকেও। সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহিদ দিবসের মঞ্চে উঠলেন, তখন তাঁর সঙ্গেই উঠতে দেখা গেল পহেলগাঁতে মৃত পর্যটক বিতান অধিকারীর মা-কে। এছাড়াও মঞ্চে শহিদ ঝন্টু আলি শেখের পরিবারকেও সম্মান জানালেন মমতা।
গত এপ্রিলে পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের। তাঁদের মধ্য়েই ছিলেন কলকাতার বিতান অধিকারী। তাঁর ছোট সন্তানকে কোলে নিয়ে ফিরে আসেন বিতানের স্ত্রী। তাঁর বাবা-মাকেই এদিন মঞ্চে বসান মমতা। আর ওই ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ। নদিয়ার তেহট্টের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর বাবা এদিন মঞ্চে হাজির হন।
তৃণমূল সুপ্রিমো জানান, ওই দুই পরিবারের শহিদ দিবসে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তৃণমূলকর্মীরা এক টাকা করে দিয়ে ওই ফান্ড তৈরি করেছেন, আর সেখান থেকেই ১ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মমতা।
সবিস্তারে আসছে…