বিদেশের চাকরি ছেড়ে বাবা-মায়ের সেবা, গল্পের প্লট চুরি করে ভাইরাল হওয়ার লোভ? ছড়াল বিতর্ক
এরপরেই জানা যায় আসল গল্প। লিঙ্কডইনে গৌরব দেশাই নামে এক ব্যক্তি এই রকমই একটি ঘটনার কথা পোস্ট করেছিলেন বেশ কয়েক মাস আগে। সেখানে তিনি লিখেছিলেন, ২০১২ সালে বিবেক শর্মা নামে এক তরুণ জয়েন্ট এন্ট্রান্সে ১৪৭ র্যাঙ্ক করেছিলেন। IIT বম্বে থেকে পড়াশোনা করেন তিনি। পরে অবশ্য গৌরব দেশাই নামে ওই তরুণ স্বীকার করেন, তাঁর গল্প সম্পূর্ণ অবাস্তব এবং বিবেক শর্মার এই ক্যারেক্টারও তাঁর কল্পনাপ্রসূত। নেটিজ়েনদের অনুমান, সেই পোস্ট থেকেই এই গল্প ফেঁদেছেন বিবেক। পোস্টের সঙ্গে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা-ও নকল। শুধুই কি খ্যাতির লোভ না কি নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল গৌরবের, উঠছে প্রশ্ন।