মাঝ রাতে ভেঙে পড়ল চারতলা বিল্ডিং, মৃত ৪, ধ্বংসস্তূপের নীচে আটকে আরও অনেকে - Bengali News | 4 Storey Building Collapsed in Delhi, At Least 4 Dead, Several Trapped under Debris - 24 Ghanta Bangla News
Home

মাঝ রাতে ভেঙে পড়ল চারতলা বিল্ডিং, মৃত ৪, ধ্বংসস্তূপের নীচে আটকে আরও অনেকে – Bengali News | 4 Storey Building Collapsed in Delhi, At Least 4 Dead, Several Trapped under Debris

Spread the love

ঘটনাস্থলে এনডিআরএফের টিম।Image Credit source: PTI

নয়া দিল্লি: চারতলা বাড়ি ভেঙে পড়ে বিপত্তি। মৃত কমপক্ষে ৪। আহত আরও ১৪ জন। বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা।

শনিবার ভোর ৩টে নাগাদ উত্তর পূর্ব দিল্লির মুফতাফাবাদে একটি চারতলা বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় দমকল ও এনডিআরএফেও। পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে। ভাঙা বিল্ডিংয়ের নীচে এখনও ৮-১০ জনের আটকে থাকার আশঙ্কা। আহতদের উদ্ধার করে জিটিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কীভাবে ভেঙে পড়ল বিল্ডিং, সে বিষয়ে এখনও জানা যায়নি। ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেন, “রাত ২টো ৫০ মিনিট নাগাদ ফোন আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে গোটা বিল্ডিংটাই ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে ছিলেন। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *