ইডি স্ক্যানারে তৃণমূলের তহবিল, মঙ্গলের সকাল থেকেই কলকাতার ৫ জায়গায় তল্লাশি - 24 Ghanta Bangla News
Home

ইডি স্ক্যানারে তৃণমূলের তহবিল, মঙ্গলের সকাল থেকেই কলকাতার ৫ জায়গায় তল্লাশি

Spread the love

কলকাতা: তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এবার সরাসরি তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তসহ…

ED raids five places for TMC funds worth hundreds of crores

কলকাতা: তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এবার সরাসরি তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তসহ সল্টলেক ও নিউটাউনের মোট পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বলয়ে এই তল্লাশি চলছে। (ED raids five places for TMC funds worth hundreds of crores)

ইডি সূত্রে খবর, গত ১৫ দিন ধরে এই বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালানোর পরই এদিন অভিযানে নেমেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির মূল লক্ষ্য হলো তৃণমূলের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ টাকার উৎস কী, কোন প্রক্রিয়ায় সেই টাকা জমা পড়ত এবং পরবর্তীতে সেই অর্থ কোন কোন খাতে বা কোথায় ব্যয় করা হয়েছে, তা খতিয়ে দেখা। এছাড়া ওই অ্যাকাউন্টগুলোর বর্তমান সিগনেটরি বা স্বাক্ষরকারী কে রয়েছেন, তাও বিশদভাবে জানতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশি তদন্ত ও ডেবিট ফ্রিজ

উল্লেখ্য, এর আগে এই তহবিল সংক্রান্ত বিতর্কে রাজ্যের পুলিশও তদন্তে নেমেছিল। সূত্রের খবর, তদন্তের স্বার্থে এইচডিএফসি (HDFC) ব্যাংকে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে ইতিমধ্যে ‘ডেবিট ফ্রিজ’ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক কালে এই তহবিল বিতর্কে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের পাঁচ বিধায়ক পুলিশের কাছে নিজেদের বয়ানও রেকর্ড করেছেন।

রাজনৈতিক মহলে শোরগোল

সকাল থেকে সল্টলেকের সিজি ব্লকের একটি নির্মীয়মাণ বাড়িতে ইডির আধিকারিকদের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। তদন্তকারীরা জানিয়েছেন, কোনো বেআইনিভাবে আসা টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তা খতিয়ে দেখাই তাদের প্রধান লক্ষ্য। পরবর্তী পর্যায়ে এই মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *