বাজারে আদার দাম শুনে মাথায় হাত আমজনতার!
দিগন্ত মান্না
‘হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা…।’ ২০২৫-এ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’-তে ননীচোরা দাস বাউলের এই গানটি মুখে মুখে ফিরেছিল। তবে, গানের সেই আদার বাস্তবে দাম শুনে অনেকেরই মন্তব্য, ‘আদা তা হলে আদানিরাই কিনুন!’