Mobile Recharge Plan: মোবাইল রিচার্জ করতে গেলে পুড়বে পকেট, কত দাম বাড়াতে পারে জিও থেকে ভোডাফোন? | Mobile Recharge Plans May Get Costlier Again, Jio, Airtel and Vi Could Hike Tariffs by 12 to 15 Percent - 24 Ghanta Bangla News
Home

Mobile Recharge Plan: মোবাইল রিচার্জ করতে গেলে পুড়বে পকেট, কত দাম বাড়াতে পারে জিও থেকে ভোডাফোন? | Mobile Recharge Plans May Get Costlier Again, Jio, Airtel and Vi Could Hike Tariffs by 12 to 15 Percent

Spread the love

নয়া দিল্লি: ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ (Mobile Recharge Tariff)। আগামী তিন-চার মাসের মধ্যেই দেশের বড় টেলিকম সংস্থাগুলি (Telecom Company) রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। তালিকায় রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio) থেকে এয়ারটেল (Airtel),ভোডাফোন (Vodafone)। রিচার্জ প্ল্যানে (Recharge Plan) ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে বলে খবর। সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ-এর একটি রিপোর্টে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে।

কেন বাড়তে পারে রিচার্জের দাম?

জানা গিয়েছে, 5G পরিষেবায় বিপুল বিনিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক পিছু আয় বাড়ানোর লক্ষ্যেই টেলিকম সংস্থাগুলি ফের শুল্ক বৃদ্ধি করতে পারে। বর্তমানে টেলিকম বাজারে কার্যত তিনটি বড় বেসরকারি সংস্থা রয়েছে। বাজারে প্রতিযোগিতা কমে যাওয়ায় সংস্থাগুলির পক্ষে ট্যারিফ বাড়ানোর পরিবেশ আরও অনুকূল হয়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সেন্ট্রামের রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) তিনটি বেসরকারি টেলিকম সংস্থার ARPU ১ থেকে ১.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন, 2G থেকে 4G ও 5G-তে গ্রাহকদের স্থানান্তর। পোস্টপেইড গ্রাহকের সংখ্যা বৃদ্ধি।

জিও ও এয়ারটেলের গ্রাহক বাড়বে

সেন্ট্রামের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও এই ত্রৈমাসিকে প্রায় ৭০ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করতে পারে। অন্যদিকে এয়ারটেল-এর গ্রাহক বাড়তে পারে ৫০ লক্ষ। ভোডাফোন আইডিয়া (Vi)-র ক্ষেত্রে নতুন গ্রাহক বৃদ্ধির সংখ্যা হতে পারে মাত্র ২ লক্ষ।

5G পরিষেবায় জোর

জিও ও এয়ারটেল ইতিমধ্যেই দেশের ৯০ শতাংশেরও বেশি জেলায় 5G পরিষেবা চালু করেছে। এখন তাদের লক্ষ্য আরও বেশি 5G ব্যবহারকারী যুক্ত করা এবং FWA ও ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা সম্প্রসারণ।অন্যদিকে, ভোডাফোন আইডিয়াও তাদের 5G পরিষেবা প্রায় ১০০টি শহরে চালু করেছে এবং ধীরে ধীরে পরিষেবা বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *