Baruipur news: 'মুখ্যমন্ত্রী বলেছেন, আমার ছেলের রিপোর্ট খারাপ নয়',বললেন বারুইপুরে গণপিটুনিতে মৃতের মা | Baruipur case update: person who is died by Mob beating his father give reaction - 24 Ghanta Bangla News
Home

Baruipur news: ‘মুখ্যমন্ত্রী বলেছেন, আমার ছেলের রিপোর্ট খারাপ নয়’,বললেন বারুইপুরে গণপিটুনিতে মৃতের মা | Baruipur case update: person who is died by Mob beating his father give reaction

Spread the love

বারুইপুরের গণপিটুনিতে মৃতের পরিবারImage Credit: Tv9 Bangla

বারুইপুর: বারুইপুরের ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশের প্রাথমিক অনুমান সেই ব্যক্তি নির্দোষ। মঙ্গলবার তাঁকে ‘ইনোসেন্ট’ বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় কারা জড়িত, তেমন ২০০ জনকে চিহ্নিতও করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কাউকেই রেয়াত করা হবে না। এবার ছেলের সঙ্গে ঘটে যাওয়া ‘অন্যায়’ নিয়ে মুখ খুলল মৃতের পরিবার।

বারুইপুরের সূর্যপুরের বাসিন্দা ওই ব্যক্তি। পেশায় অটো চালক ছিলেন তিনি। রবিবার গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার বারুইপুর জেলার পুলিশ সুপারের অফিসে পৌঁছে মুখ্যমন্ত্রী দেখা করে নিহতের পরিবারের সঙ্গে। পরিবারের দাবি, নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর নৃশংস খুনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত হিসাবে রবিবার বাড়ি থেকে ডাকা হয় ওই ব্যক্তিকে। তারপরই নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়। হাসপতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের মা বাবা কী বলছেন?

মৃতের মা বলেন, “মুখ্য়মন্ত্রী বলেছে তোমার ছেলে বোকা। কোনওদিন এ কাজ করতে পারে না। তাও জড়িয়ে দিয়েছে। ওর কোনও রিপোর্ট খারাপ নেই। দেখি কী করতে পারি আর না পারি। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের বাড়ি আসবেন।” মুখ্য়মন্ত্রী আশ্বাস দিয়েছেন সঠিক বিচার হবে। আপনার ছেলে নির্দোষ কিছু করেনি।” তিনি এও জানান,তাঁর ছেলে অটো চালাত। নির্যাতনের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছে তাঁদেরকে চিনতেন তাঁর ছেলে। মুখ চেনা সকলের। মৃতের বাবা বলেন, “ওরা যখন এসে খোঁজ করেছিল, সেই সময় আমি বলেছিলাম কী হয়েছে ভাই আমায় বলো। আমি সেই সময় বলেওছিলাম আমার ছেলে যদি কিছু করে আর তার প্রমাণ থাকে আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেব। এটা শুনে যা ঝামেলা করল, বাধ্য হয়ে ছেলেকে বললাম যা বাবা কী কথা বলে শুনে আয়। যেই না গিয়েছে, শেষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *