ঢাকার বস্তি এলাকাকে ভিডিও রেকর্ড করে নয়াদিল্লি বলে প্রচার ১৫০ চিনা নাগরিকের - 24 Ghanta Bangla News
Home

ঢাকার বস্তি এলাকাকে ভিডিও রেকর্ড করে নয়াদিল্লি বলে প্রচার ১৫০ চিনা নাগরিকের

Spread the love


ঢাকা: ঢাকার উত্তরা এলাকায় সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে(Chinese)। সকাল থেকে রাত পর্যন্ত একদল চিনা নাগরিক মোবাইল ফোন হাতে নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।…

ঢাকা: ঢাকার উত্তরা এলাকায় সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে(Chinese)। সকাল থেকে রাত পর্যন্ত একদল চিনা নাগরিক মোবাইল ফোন হাতে নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। তাঁরা লাইভ ভিডিও করছেন। কখনো কখনো স্থানীয় বাড়ির ভিতরেও ঢুকে রেকর্ড করছেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে ভাবছিলেন এরা সাংবাদিক বা কোনো মানচিত্র প্রকল্পের কর্মী। কিন্তু পরে বোঝা গেল বিষয়টি আলাদা।

বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র প্রথম আলো এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, উত্তরার সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকায় প্রায় দেড়শ চিনা নাগরিক এভাবে লাইভ স্ট্রিম করছেন। তাঁদের অনেকেই চিনা প্ল্যাটফর্ম ওয়েচ্যাটে পণ্য প্রচারের নামে এই কাজ করছেন বলে দাবি করেছেন। তবে ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, অনেকেই ঢাকার বস্তি ও নিম্নআয়ের এলাকাকে ভারতের নয়াদিল্লি বলে পরিচয় দিচ্ছেন।

আরও দেখুনঃ লালমনিরহাটে ইসলাম-নবী সম্পর্কে কটূক্তি! গ্রেফতার হিন্দু যুবক

একজন চিনা মহিলা লাইভে বলছেন, “এটা নয়াদিল্লি। (Chinese)এখানকার বাড়িগুলো অত্যন্ত নোংরা। টিনের চালের ঘরে পাখাও নেই। জায়গাটা অনুন্নত, নোংরা ও অস্বাস্থ্যকর। আইন-শৃঙ্খলার অবস্থাও খারাপ।” অন্যান্য স্ট্রিমাররাও স্থানীয় মানুষদের দরিদ্র ও নোংরা পরিবেশে বাস করা নিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ বাংলাদেশি পুরুষদের অর্থ অপব্যয়ের কথাও বলছেন।

স্থানীয় বাসিন্দারা এই অব্যাহত লাইভ স্ট্রিমিংয়ে বিরক্ত। তাঁরা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে, এই ভিডিওগুলো ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওগুলো মূলত চিনা দর্শকদের জন্য। ক্লিক ও উপার্জনের লক্ষ্যেই এই মিথ্যা পরিচয় দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

চিনা নাগরিকরা দাবি করছেন, তাঁরা পণ্য প্রচারের জন্য এসব করছেন। স্থানীয় এক গাইড বলেন, নিম্নআয়ের এলাকা বেছে নেওয়া হয় কারণ সেখানে দর্শকদের আগ্রহ বেশি। কিন্তু বাস্তবে লোকেশন ভুল তথ্য দিয়ে উপস্থাপন করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখনও কোনো কঠোর নজরদারির খবর পাওয়া যায়নি।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। (Chinese )অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এত সংখ্যক বিদেশি নাগরিক একসঙ্গে একই ধরনের কাজ করছেন। কেউ কেউ একে সমন্বিত প্রচারণা বলে মনে করছেন। আবার কেউ বলছেন, এটি শুধুই কন্টেন্ট তৈরির ব্যবসা। যাই হোক, প্রথম আলোর রিপোর্ট স্পষ্ট করেছে যে, ঢাকার বাস্তব চিত্রকে ভারতের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *