একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে তিস্তা! উত্তরবঙ্গের এই অফবিট গ্রাম এখনও অনেকের অজানা - 24 Ghanta Bangla News
Home

একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে তিস্তা! উত্তরবঙ্গের এই অফবিট গ্রাম এখনও অনেকের অজানা

Spread the love

সিঞ্জি কালিম্পং জেলার এক ভার্জিন গ্রাম। কালিম্পং শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও খুব কম মানুষই জানেন জায়গাটির নাম। ভোরবেলায় সিঞ্জির ভোল পুরো পাল্টে যায়। ঘন মেঘে ছেয়ে যায় গোটা উপত্যকা। শান্ত, একেবারে নির্জন পরিবেশ। আপনি যদি শান্তিপ্রিয় মানুষ হন, তা হলে অবশ্যই ভালো লাগবে জায়গাটি। তাই যদি একান্তে মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা থাকে তা হলে অবশ্যই ঢুঁ মেরে আসতে পারেন অফবিট পাহাড়ি এই জনপদ থেকে। এ ছাড়াও সিঞ্জি থেকে সহজেই ঘুরে দেখতে পারবেন ডেলো হিল, দূরপিন দারা মনেস্ট্রি, মর্গ্যান হাউস, আর্মি গলফ কোর্স এবং ক্যাকটাস নার্সারি।

কী ভাবে যাবেন?

NJP থেকে সিঞ্জির দূরত্ব প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা মতো, কিন্তু রিজ়ার্ভ করে নিতে হবে। প্রয়োজনে আগে থেকে বুক করে রাখতে পারেন। আপনিও যদি অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে থাকেন তাহলে ঢুঁ মারতে পারেন সিঞ্জি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *