রাত জেগে মেসি-এমবাপে? সকালেই তবে ঘুমিয়ে নিন - 24 Ghanta Bangla News
Home

রাত জেগে মেসি-এমবাপে? সকালেই তবে ঘুমিয়ে নিন

Spread the love

আইএলএস হাসপাতালের নিউরোলজিস্ট মৌমিতা বাগচির কথায়, ‘ঘুমের অভাবে দিনের বেলা অতিরিক্ত ঝিমুনি ও ‘মাইক্রোস্লিপ’-এর মতো সমস্যা হতে পারে, যা গাড়ি চালানো বা যন্ত্র পরিচালনার সময়ে অত্যন্ত বিপজ্জনক। একই সঙ্গে অতিরিক্ত খিদে, ওজন বৃদ্ধি এবং ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণেও এর নেতিবাচক প্রভাব পড়ে।’ চিকিৎসকদের মতে, শুধু রাত জাগাই নয়, ম্যাচ দেখতে দেখতে চিপস, ভাজাভুজি, পিৎজা, বার্গার, অতিরিক্ত চা-কফি, এনার্জি ড্রিঙ্ক বা মদ্যপানের অভ্যাসও শরীরের উপরে বাড়তি চাপ ফেলে। তাই আগেভাগে ডিনার ও তাতে হালকা খাবার, সঙ্গে পর্যাপ্ত জল পান এবং অস্বাস্থ্যকর স্ন্যাকস এড়িয়ে চলাই ভালো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *