'কেন ভাবেননি প্রেম করা যায়', প্রসেনজিত্‍-কে রচনার সেই প্রশ্ন আবার ভাইরাল! | What question does Rachana Banerjee ask Prosenjit Chatterjee on the talk show - 24 Ghanta Bangla News
Home

‘কেন ভাবেননি প্রেম করা যায়’, প্রসেনজিত্‍-কে রচনার সেই প্রশ্ন আবার ভাইরাল! | What question does Rachana Banerjee ask Prosenjit Chatterjee on the talk show

Spread the love

নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় অতীতে একটি টক শো-তে এসেছিলেন। সেই টক শো-র সঞ্চালক ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে শাশ্বত বলেছিলেন, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করতে হলে, রচনা কী প্রশ্ন করবেন। এই কথা শুনে, রচনা যে প্রশ্ন করেছিলেন, তা শুনে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল নায়ক-নায়িকার অনুরাগীদের।

রচনা সরাসরি বলেন, ”৩৫ থেকে ৪০টাতে একসঙ্গে কাজ করেছি, একটুও মনে হল না যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করা যেতে পারে? প্রেমিক মানুষ তো! কিন্তু কখনও ভাবেনি। এটা আমার একটা প্রশ্ন। কখনও মনে হয়নি? রচনা দেখতে সুন্দর, ওর হাত ধরে একটু বসতে পারি, দু’ টো ভালো কথা বলতে পারি, একটু প্রেমালাপ করতে পারি। আজ অবধি করল না। কেন?”

এই নিয়ে মিডিয়াতে একাধিক স্টোরি হয়েছিল। কিন্তু সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে চর্চায় থাকার পর আবার নতুন করে ভাইরাল হয়েছে রচনার এই ভিডিয়ো। সেখানে এসে অনুরাগীরা নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ”আপনার সঙ্গে প্রেম করার ‘যোগ্যতা’ আছে প্রসেনজিতের, এ কথা জেনে ভালো লাগল।” বুঝতে অসুবিধা হয় না, শহরের এক বহুতলে থাকতে যোগ্যতা লাগে, রচনা এমন মন্তব্য করার পর, এক নেটিজেন তাঁকে খোঁচা দিয়েছেন। আর একজন লিখেছেন, ”ভাগ্যিস উনি আপনার সঙ্গে প্রেম করার কথা ভাবেননি।”

রচনার এমন মন্তব্য শুনে সেই সময়ে শাশ্বতর মুখভঙ্গি ছিল দেখার মতো। রচনা যে এমন করে প্রসেনজিতের সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করতে পারেন, তা হয়তো বুঝতে পারেননি শাশ্বত। তবে এই কথা বলার পর, রচনা নিজেই বলেন, ”প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় এই শো-তে আসতে পারেন, তবে বলবেন, এসব উল্টোপাল্টা প্রশ্নের আমি উত্তর দেব না।”

লক্ষণীয় রচনা বন্দ্যোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত দুই নায়িকার সঙ্গে জুটি বেঁধেই বহু ছবি করেছেন প্রসেনজিত্‍। রচনার সঙ্গে অবশ্য গত দশ বছরে কোনও বাংলা ছবিতে জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি প্রসেনজিত্‍-কে। কিন্তু রচনার ‘দিদি নম্বর ওয়ান’-এ ছবির প্রচারে দেখা গিয়েছিল প্রসেনজিত্‍-কে। এর বাইরে নায়কের বাড়িতে একটা পার্টিতে উপস্থিত ছিলেন রচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *