Job or business according to palmistry: চাকরি না ব্যবসা! কোনটায় আপনার কপাল খুলবে? | Job or Business? Check Your Palmistry Career Line to Predict Your Future
হস্তরেখাবিদদের মতে ভাগ্যরেখা (Fate Line) মানুষের জীবনের এমন এক গোপন চাবিকাঠি, যা অনেক সময় ভবিষ্যতের রূপরেখা আগে থেকেই তৈরি করে দেয়। জীবনে অনেক পরিশ্রম করেও কি মনের মত সাফল্য পাচ্ছেন না? জ্যোতিষবিদদের মতে আসল রহস্য লুকিয়ে থাকতে পারে আপনার হাতের চেটোতেই। হস্তরেখাবিদ বা জ্যোতিষশাস্ত্রের প্রাচীন গণনা অনুযায়ী, আমাদের হাতের রেখাগুলো কিন্তু ভবিষ্যতের এক একটি গোপন দরজা। আপনি আগামী দিনে একটি নিশ্চিন্তের চাকরি করবেন, নাকি নিজের ক্ষমতায় সাম্রাজ্য গড়ে তুলে ব্যবসা করবেন, তার ইঙ্গিত লুকিয়ে রয়েছে আপনার হাতের একটি বিশেষ রেখায়।
সাধারণত কেরিয়ারের খোঁজে বহু মানুষ প্রতিনয়ত জ্যোতিষীদের দ্বারে দ্বারে ঘোরেন। কোন পথে হাঁটলে আসবে অফুরন্ত সমৃদ্ধি, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের শেষ থাকে না। হস্তরেখাবিদদের মতে, এর উত্তর পেতে খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতের ভাগ্যরেখাটি যদি মণিবন্ধ বা হাতের তালুর নীচের অংশ থেকে সোজা ও স্পষ্ট হয়ে ওপরের দিকে উঠে শনি পর্বের (শনির আঙুল বা মধ্যমার নীচের অংশ) দিকে চলে যায়, তবে সেই জাতক বা জাতিকার চাকরিতে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই ধরনের স্পষ্ট রেখা নির্দেশ করে যে, ব্যক্তি কর্মজীবনে স্থিতিশীলতা পাবেন এবং চাকুরিক্ষেত্রে নিজের যোগ্যতায় উচ্চপদে আসীন হতে পারবেন।
তবে রেখাটি যদি মাঝপথে ভেঙে যায় কিংবা শনি পর্বের দিকে না গিয়ে অন্য কোনও দিকে মোড় নেয়, অথবা অন্য কোনও বিশেষ চিহ্ন তৈরি করে, তবে তা নিজের ক্ষমতায় স্বাধীন ব্যবসা করার ইঙ্গিত দেয়। ব্যবসা করার জন্য মনের জোর ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা প্রয়োজন, যা হাতের অন্যান্য পর্ব ও রেখার অবস্থান দেখেও বিচার করা হয়। অনেকেই বুঝতে পারেন না তাঁদের সঠিক পথ কোনটি, যার ফলে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। বিশেষজ্ঞদের মতে, নিজের হাতের রেখাগুলো একটু খুঁটিয়ে দেখলেই এই বিভ্রান্তি দূর করা সম্ভব। আপনিও একবার মিলিয়ে দেখে নিতে পারেন আপনার হাতের ভাগ্যরেখাটি ঠিক কোন অভিমুখে গিয়েছে, আর তা আপনার অবর্তমানেই আপনার কেরিয়ারের রূপরেখা তৈরি করে দিচ্ছে কি না!
বিশেষ দ্রষ্টব্য: হস্তরেখা বা জ্যোতিষশাস্ত্রের এই গণনাগুলো পুরোপুরি বিশ্বাসের ওপর নির্ভরশীল। রেখার অবস্থানের পাশাপাশি মানুষের নিজস্ব পরিশ্রম, মেধা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁর আসল ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই রেখা মেলানোর পাশাপাশি নিজের কর্মদক্ষতার ওপর ভরসা রাখাও জরুরি।
তথ্যসূত্র: এই প্রতিবেদনের মূল তথ্য হস্তরেখাবিদ সম্রাট বোসের ইউটিউব (YouTube) চ্যানেল থেকে নেওয়া হয়েছে
