হাল্যান্ডের দাপটে নেইমারদের স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ থেকে ব্রাজ়িলের বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে
আন্তর্জাতিক ফুটবলে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজ়িল। চারবারের সাক্ষাতে অপরাজিত ছিল নরওয়ে। রবিবার রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নামার আগে ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চা চলছিল, সেই ছবি বদলাবে কি না। তবে কাঁটা হয়ে দাঁড়ালেন সেই আর্লিং হাল্যান্ড। নিউ জার্সিতে জোড়া গোল করে ব্রাজ়িলের স্বপ্নভঙ্গ করলেন সেই হাল্যান্ড। নরওয়ের বিরুদ্ধে ১-২ গোলে হেরে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায় নিল ব্রাজ়িল।
দেশের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল নরওয়ে।শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল নেইমারের। পরিবর্ত হিসেবে নেমে গোল করেও দলকে জেতাতে পারলেন না তিনি। ১৯৯০ সালের পরে এই প্রথম শেষ আটে যাওয়ার আগেই ছিটকে গেল ব্রাজ়িল।