গুরুগ্রহের নক্ষত্রে এসেছে সূর্য, খ্যাতি হবে আকাশছোঁয়া, আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বজয় করবে ৬ রাশি - 24 Ghanta Bangla News
Home

গুরুগ্রহের নক্ষত্রে এসেছে সূর্য, খ্যাতি হবে আকাশছোঁয়া, আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বজয় করবে ৬ রাশি

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, পিতৃত্ব, খ্যাতি, নেতৃত্বগুণ, সম্মান ও প্রতিষ্ঠার কারক গ্রহ বলে মনে করা হয়। আজ ৬ জুলাই দুপুর ১২টা ৯ মিনিটে সূর্য বৃহস্পতির অধীন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এই নক্ষত্রে সূর্য ২০ জুলাই পর্যন্ত থাকবে। জ্যোতিষমতে, সূর্য ও বৃহস্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় এই নক্ষত্র পরিবর্তন বিশেষ ভাবে শুভ ফল দিতে পারে। বিশেষ করে ৬ রাশির জাতকদের জীবনে সুখ, সম্মান, কর্মজীবনে উন্নতি হবে। কারা সেই ভাগ্যবান?

মেষ রাশি

Aries
মেষ রাশি

পুনর্বসু নক্ষত্রে সূর্যের প্রবেশ মেষ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। পুরোনো কোনও বন্ধুর সঙ্গে পুনর্মিলনেরও যোগ তৈরি হতে পারে।

বৃষ রাশি

Taurus
বৃষ রাশি

বৃষ রাশির জন্য এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। কোনও বিশ্বস্ত ব্যক্তি বা সহকর্মীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, সম্মানও বাড়তে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হবে।

সিংহ রাশি

Leo
সিংহ রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনও বিরোধের অবসান ঘটবে, মানসিক দুশ্চিন্তা কমবে। কর্মজীবনে দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটবে।

কন্যা রাশি

Virgo
কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য এই সময় শান্তি ও ইতিবাচকতায় পূর্ণ হবে। পরিবারে সম্পর্কের উন্নতি হবে, পারস্পরিক বোঝাপড়া বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে সুবিধা হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্যও সময়টি অনুকূল হতে পারে।

ধনু রাশি

Sagittarius
ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মধুর হবে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। মানসিক চাপ কমবে, পরিশ্রমের যথাযথ ফল মিলতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে পারবেন।

মীন রাশি

Pisces
মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য সূর্যের এই নক্ষত্র গোচর শুভ ফল বয়ে আনতে পারে। আর্থিক বিষয়ে পরিস্থিতি অনুকূল থাকতে পারে, আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে বড় সুযোগ বা উন্নতির সম্ভাবনা দেখা দিতে পারে। সম্পর্কের পুরোনো ভুল বোঝাবুঝি দূর হবে, জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *