আগামী শিক্ষাবর্ষ থেকেই অন্তর্ভুক্তির ঘোষণা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

আগামী শিক্ষাবর্ষ থেকেই অন্তর্ভুক্তির ঘোষণা শুভেন্দুর

Spread the love

কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সব স্তরের পাঠ্যপুস্তকে জায়গা করে নেবেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ…

কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সব স্তরের পাঠ্যপুস্তকে জায়গা করে নেবেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মিত্র ইনস্টিটিউশনে গিয়ে শুভেন্দু স্পষ্ট জানান, নতুন প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদের জীবন ও কর্মের বিস্তারিত তুলে ধরাই এখন লক্ষ্য।

দীর্ঘদিন ধরেই রাজ্যের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্ব। এ দিন সেই দাবিকেই সিলমোহর দিয়ে শুভেন্দু বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম এবং অখণ্ড ভারতের ভাবনা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানতে হবে। বিশেষ করে, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারতমাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ তিনি তৈরি করে দিয়েছিলেন, সেই ভারত কেশরীর ভূমিকা পাঠ্যবইয়ে থাকা জরুরি।”

শুধুমাত্র রাজনীতি বা দেশভাগের ইতিহাস নয়, শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদের অবদানকেও সিলেবাসের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী শুভেন্দু। তিনি জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রসারে শ্যামাপ্রসাদের যে অসামান্য অবদান ছিল, তা বিদ্যালয় স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠিত ও চর্চিত হওয়া প্রয়োজন।

এদিন কেবল ঘোষণা নয়, মিত্র ইনস্টিটিউশনের পরিকাঠামো সংস্কারের দিকেও নজর দিয়েছেন বিধায়ক শুভেন্দু। স্কুলের বর্তমান বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ২৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন। পাশাপাশি, শ্যামাপ্রসাদের স্মৃতিরক্ষার লক্ষ্যে জিরাটে একটি লাইব্রেরি গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠান থেকে বিরোধী দলনেতার এই ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

আগের সরকারের ব্যর্থতার জেরেই অপরাধ, বারুইপুর ধর্ষণ-খুনের ঘটনায় বিঁধলেন রত্না

বারুইপুর কাণ্ড: দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *