Cooch Behar: ‘আপনি অনেকের চাকরি খেয়েছেন, এবার আপনার চাকরি খাবে জনগণই’, অভিজিৎকে নাম না করে আক্রমণ মমতার – Bengali News | CoochBehar: Mamata Banerjee attacks Abhijit Gangopadhyay without his name
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীরImage Credit source: TV9 Bangla
কোচবিহার: ব্রিগেডের ‘জনগর্জন সভা’ থেকে প্রথম মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “‘কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর”। আর এবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও খানিকটা সরাসরিই আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বললেন, “আপনি অনেকের চাকরি খেয়েছেন, এবার আপনার চাকরি খাবে জনগণ।”
শুক্রবার কোচবিহারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই নিশীথ প্রামাণিকের সমর্থনে বঙ্গে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতে বঙ্গ সরকারকে বিঁধেছেন মোদী। আর ঠিক তার পরদিনই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ খুললেন বিজেপি শাসিত রাজ্যগুলির দুর্নীতি প্রসঙ্গে। সেক্ষেত্রে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও। তখনই নাম না করে প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন, তারপর তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক।” অভিজিতের নাম না করে তিনি বলেন, “আপনি বিচার দিয়ে অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে, বিচার দিয়ে। এটা জনগণের আদালত।”
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে থাকাকালীনই বিজেপি-যোগের অভিযোগ তুলে বারবার শাসকনেতৃত্ব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি যাওয়ার পর থেকে দ্বর্থ্যহীনভাবে আক্রমণ করছে তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী অভিজিৎ। তাঁর প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্য। যত নির্বাচন এগিয়ে আসছে, ঝাঁঝ বাড়ছে আক্রমণের।