Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত বারুইপুর | Baruipur tense after minor girl allegedly physical assault and kill protest erupts
দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। উত্তপ্ত বারুইপুর। দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, ১১ বছরের নাবালিকা শনিবার বিকাল চারটের সময়ে বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু তাকে পাওয়া যায় না। রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়।
বারুইপুর থানায় পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকারই চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবারের। রবিবার সকালে নাবালিকাক দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক প্রতিবেশী বলেন, “বাড়ির সামনে খেলছিল। সেখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের ঘটনায় যারা অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি দরকার, যাতে আর না ঘটে।”