ডিভোর্সের পরে সারাক্ষণ নেশায় ডুবে থাকেন মৌনী?
ডিভোর্সের পর থেকে বিস্তর আলোচনা হয়েছে মৌনী রায়কে নিয়ে। স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙলেও আজ পর্যন্ত বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মৌনী। তবে এরই মাঝে অভিনেত্রীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন নেটদুনিয়ার জনপ্রিয় মুখ সিমি চন্দোক। সিমির দাবি, মৌনী মদের নেশায় সারাক্ষণ আচ্ছন্ন থাকেন। কিছুদিন আগেই বলিউডের বেশ কিছু তারকা তাঁদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গিয়েছে। সেখানে ছিলেন মৌনীও।