আবারও পুলিশের জালে মিনি ফিরোজ, গুলশন কলোনিতে ভয়ের আর এক নাম তিনিই…
কলকাতার কসবা গুলশন কলোনি এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত এই মিনি ফিরোজ। কলকাতা পুলিশের বিভিন্ন থানায় মিনি ফিরোজের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। একাধিক মামলা রয়েছে অস্ত্র আইনে। অস্ত্র নিয়ে তোলাবাজি, ভয় দেখানো, হুমকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে। রয়েছে বিদ্যুৎ চুরি, বেআইনি পার্কিং চালানোর অভিযোগও।