Samrat Mukherjee:গ্রেফতার অভিনেতা সম্রাট! সোমবার রাতে কী ঘটেছিল? জানালেন অভিনেতা - Bengali News | Tollywood actor Samrat Mukherjee met with an accident while returning from shooting - 24 Ghanta Bangla News
Home

Samrat Mukherjee:গ্রেফতার অভিনেতা সম্রাট! সোমবার রাতে কী ঘটেছিল? জানালেন অভিনেতা – Bengali News | Tollywood actor Samrat Mukherjee met with an accident while returning from shooting

Spread the love

সোমবার রাতে দুর্ঘটনার মুখে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বাড়ি ফিরছিলেন শুটিং সেরে। টালিগঞ্জ থেকে বেহালার দিকে যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটেছে। একটি বাইক তাঁর গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তার ফলে অভিনেতার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। গাড়ির ক্ষতি হলেও সম্রাট ঠিক আছেন। তবে বাইক চালকের সামান্য লেগেছে।

তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে ঘটনাটি অন্য ভাবে ছড়িয়ে পড়ে। শোনা গিয়েছিল তাঁকে গত রাতে গ্রেফতার করেছিল পুলিশ। এমনকি শোনা যায় সম্রাটের গাড়ি থেকে পাওয়া গিয়েছিল মদের বোতলও। এ সব কি সত্যি? বিস্তারিত জানতে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা সম্রাটের সঙ্গে। তিনি তখন শুটিংয়ের সেটে। আর কিছু ক্ষণে শট দিতে যাবেন। ফোন তুলতেই তাঁর হালকা হাসি।

সম্রাট বলেন,”কেউ জিজ্ঞেস না করেই নিজেদের মন গড়া কাহিনি রটিয়ে দিচ্ছে। আমার গাড়িটা থানায় জমা রেখেছে। এত বড় ঘটনাও ঘটেনি। রাতে একটি বাইক আমার গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে। আমি খুব স্পিডে যে গাড়িটা চালাচ্ছিলাম তেমনটাও নয়। গাড়িতে ধাক্কা লাগার জন্য ছেলেটির আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে এই পুলিশের গ্রেফতার করার যে খবর রটছে সেটা সম্পূর্ণ ভুল। আমার গাড়িটারও ক্ষতি হয়েছে।”

এই খবরটিও পড়ুন

সেই সঙ্গে অভিনেতার গাড়িতে মদের বোতল থাকার খবরও শোনা যায়। সেই সব খবরই অভিনেতা নস্যাত্‍ করে দিয়েছেন। সম্রাট বলেন,”শুটিং সেরে বাড়ি ফিরছিলাম। আমার গাড়িয়ে শুটিংয়ের অনেক জিনিস থাকে। সে সব দেখেই হয়তো এমন কিছু ধারণা করতে পারে সবাই। তার থেকে বেশি কিছু নয়।” যদিও এই ঘটনায় অভিনেতার কোনও শারীরিক ক্ষতি হয়নি। কিন্তু তিনি খুবই বিরক্ত অর্ধ সত্য খবর রটায়। আপাতত তিনি শুটিং করছেন। অভিনেতার থেকে কোনও ক্ষতিপূরণ দাবি করেননি সেই বাইক চালকটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *