কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ–র ৫০% এ মাসে
এই সময়: কলকাতা পুরসভা এলাকায় থাকা সরকারি কর্মী, যাঁরা বকেয়া ডিএ পাননি, তাঁদের ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। অর্থ দপ্তর এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত বকেয়া ডিএর ৫০ শতাংশ চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।