কচ্ছের রান ঘুরে দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা
যাওয়ার সেরা সময়: নভেম্বর থেকে ফেব্রুয়ারি।
কী ভাবে যাবেন: কলকাতা থেকে আহমেদাবাদ বা ভুজে বিমান। ভুজ থেকে গাড়িতে ধোরডো প্রায় ৮০ কিলোমিটার।
প্রবেশ অনুমতি: ধোরডো ও হোয়াইট রান এলাকায় প্রবেশের জন্য বৈধ পরিচয়পত্রসহ পারমিট প্রয়োজন।
থাকার ব্যবস্থা: ধোরডোর টেন্ট সিটি, সরকারি পর্যটন আবাসন, বিভিন্ন রিসর্ট এবং হোমস্টে।
আমি যেন শুধু একটি জায়গা দেখে ফিরিনি— সঙ্গে করে নিয়ে ফিরেছি এক অসীম শুভ্রতার স্মৃতি। আজও চোখ বন্ধ করলে দেখতে পাই পূর্ণিমার আলোয় ভেসে থাকা সেই সাদা মরুভূমি, শুনতে পাই উটের ঘণ্টার মৃদু ধ্বনি, অনুভব করি মরুভূমির ঠান্ডা বাতাসের স্পর্শ।
সব ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না। কিছু ভ্রমণ মানুষের ভেতরের মানুষটিকেও নতুন করে চিনতে শেখায়। রান অফ কচ্ছ আমার কাছে তেমনই এক পাঠশালা, যেখানে প্রকৃতি শিখিয়েছে— পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল সৌন্দর্য অনেক সময় রঙের বাহারে নয়, নিখাদ সরলতার মধ্যেই লুকিয়ে থাকে।
সাদা মরুভূমি আজও আমাকে নীরবে ডেকে বলে— ‘আবার এসো। কারণ প্রকৃতির কিছু আহ্বান একবারে শেষ হয় না।’