দেবীর আগমন ও প্রত্যাবর্তন হবে কোন বাহনে?| Ei Samay
প্রশ্ন: ২০২৬ সালে দুর্গার আগমন কীসে হবে?
উত্তর: ২০২৬ সালে দেবী দুর্গার আগমন হবে ঘোড়ায়।
প্রশ্ন: কেন ২০২৬ সালে দেবীর আগমন ঘোড়ায়?
উত্তর: ২০২৬ সালের প্রথম সপ্তমী পড়েছে ১৭ অক্টোবর শনিবার। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শনিবার বা মঙ্গলবার সপ্তমী হলে দেবীর বাহন হয় ঘোড়া।
প্রশ্ন: ২০২৬ সালে দুর্গার গমন কীসে হবে?
উত্তর: ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী হওয়ায় শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী দেবীর গমন হবে নৌকায়।
প্রশ্ন: ঘোড়ায় দুর্গার আগমনের অর্থ কী?
উত্তর: প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যায় ঘোড়ায় দেবীর আগমন সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ইঙ্গিত বহন করে।
প্রশ্ন: নৌকায় দুর্গার গমনের ফল কী?
উত্তর: প্রচলিত বিশ্বাস অনুযায়ী নৌকায় দেবীর গমন শস্যবৃদ্ধি ও মনোকামনা পূরণের ইঙ্গিত দেয়। একই সঙ্গে অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কার কথাও বলা হয়।