সংসদীয় রাজনীতির পাঠ, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ওম বিড়লা - 24 Ghanta Bangla News
Home

সংসদীয় রাজনীতির পাঠ, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ওম বিড়লা

Spread the love

কলকাতা: সংসদীয় রাজনীতির খুঁটিনাটি এবং বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার থেকে রাজ্যের বিশ্ববাংলা কনভেনশন…

কলকাতা: সংসদীয় রাজনীতির খুঁটিনাটি এবং বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার থেকে রাজ্যের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে এই বিশেষ কর্মসূচি। সংসদীয় গণতন্ত্রের আদর্শ ও দায়িত্ব সম্পর্কে বিধায়কদের পাঠ দিতেই এই উদ্যোগ। (West Bengal MLA Training Camp)

এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়াও, রাজ্য রাজনীতির প্রথম সারির নেতৃত্বের পাশাপাশি জাতীয় স্তরের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি এই কর্মসূচিকে বিশেষ মাত্রা দিয়েছে। প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার।

এছাড়াও, সংসদীয় রীতিনীতি ও কৌশলের ওপর আলোকপাত করতে এই শিবিরে উপস্থিত থাকবেন-

হরিবংশ নারায়ণ সিং, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। কিরেণ রিজিজু, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী। অসীমকুমার ঘোষ, হরিয়ানার রাজ্যপাল। বিভিন্ন রাজ্যের মোট ৮ জন বিধানসভা স্পিকারও এই দুই দিনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কেন এই প্রশিক্ষণ?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জন প্রতিনিধিদের কাজের পরিধি বাড়ছে। বিধানসভার অন্দরে বিতর্ক, আইন প্রণয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে বিধায়কদের ভূমিকা আরও বলিষ্ঠ ও কার্যকর করতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। অভিজ্ঞ সাংসদ ও প্রবীণ রাজনীতিকদের থেকে সংসদীয় রাজনীতির পাঠ নেওয়াটাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বিধায়কদের কাজের ধরন, বিধানসভার নিয়মাবলী এবং সাংবিধানিক দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *