প্রেমের ৩ মাসের মাথায় বিয়ের জন্য চাপ, ‘টক্সিক’ সম্পর্ক থেকে মুক্তির স্বাদ পেলেন অভিনেত্রী
অনুপমা আরও দাবি করেছেন, সেই সম্পর্কে তাঁকে প্রায় দু’বছর ধরে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’-এর মতো পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছিল। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন—সবকিছুর উপরেই নিয়ন্ত্রণ তৈরি করার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। অনুপমা বোঝাতে গিয়ে বলেন, এমন সম্পর্কে একজন মানুষ কখনও অতিরিক্ত ভালোবাসা পেতে পারেন, আবার পরের মুহূর্তেই যন্ত্রণা। পরে সেই ব্যক্তি আবার নিজের ভুলের জন্য ক্ষমা চান, কাঁদেন এবং একই ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। এইভাবেই বিষয়টি চলতে থাকে।