FIFA World Cup 2026, Portugal vs Croatia: চারখানা গোল বাতিল, টানটান থ্রিলারে ক্রোয়েশিয়াকে বধ পর্তুগালের! | Portugal beats Croatia in an intense thriller, qualifies for the round of 16 - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, Portugal vs Croatia: চারখানা গোল বাতিল, টানটান থ্রিলারে ক্রোয়েশিয়াকে বধ পর্তুগালের! | Portugal beats Croatia in an intense thriller, qualifies for the round of 16

Spread the love

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit: Getty Images

পর্তুগাল – ২ (রোনাল্ডো, গঞ্জালো রামোস) : ক্রোয়েশিয়া – ১ (পেরিসিচ)

অন্টারিও : এও হয়? এও মানতে হবে? চার খানা গোল অফসাইডের জন্য বাতিল? তিনটে গোল বাতিল ক্রোয়েশিয়ার, একটা গোল বাতিল রোনাল্ডোর। এর মধ্যে ১১৩ মিনিটে ক্রোয়েশিয়ার গোলও বাতিল। অবিশ্বাস্য! সত্যিই বিশ্বাস করা যায় না। ৯০+৩ মিনিটে গোল করে পর্তুগালকে ২-১ এগিয়ে দিলেন গঞ্জালো রামোস। ৯০+১৩ মিনিটে ক্রোয়েশিয়ার গোল বাতিল অফসাইডের জন্য। ফলে এক উত্তেজক ম্যাচে ২-১ জিতে শেষ ১৬তে উঠে গেল পর্তুগাল।

আজকের ম্যাচ নিয়ে আগ্রহ ছিল অনেক ফুটবল সমর্থকের। হওয়ারই কথা। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার থেকেও বেশি চর্চা ছিল হয়ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লুকা মড্রিচের দ্বৈরথ নিয়ে। দুই প্রাক্তন সতীর্থ, আজ একে অন্যের মুখোমুখি। একজন জিতবেন, অন্যজন হারবেন। যিনি হারবেন, তিনি আর নিজের দেশকে বিশ্বকাপ দেওয়ার অবস্থায় থাকবেন না। তাঁকে বিদায় নিতে হবে ফুটবল মঞ্চ ছেড়ে। সেটাই হল। দুরন্ত খেলেও স্রেফ ভাগ্যের ফেরে হারতে হল ক্রোয়েশিয়াকে। নেপথ্যে? দুটো গোল অফসাইডের জন্য বাতিল। ফলে, ১৯৬৬ সালের পর বিশ্বকাপের নক আউট মঞ্চে কামব্যাক করল পর্তুগাল।

(বিস্তারিত আসছে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *