৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান, মুম্বইয়ে ঘরোয়া আয়োজন
এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, গৌরী তাঁর জীবনে শান্তি ফিরিয়েছে। অভিনেতার কথায়, ‘আমি খুবই ভাগ্যবান যে গৌরীর সঙ্গে দেখা হয়েছে। ওর সঙ্গে থাকলে আমি এক অন্যরকম শান্তি অনুভব করি।” তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির। প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের সম্পর্ক বন্ধুর মতোই।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির নিজেই বিয়ের খবর নিশ্চিত করে বলেন, টহ্যাঁ, খবরটা সত্যি। ৫ জুলাই আমরা বিয়ে করছি। খুব ঘরোয়া আয়োজন, সবার আশীর্বাদ চাই।’ তাঁর এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে।