উত্তরপ্রদেশের ইটায় বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত ৫ - 24 Ghanta Bangla News
Home

উত্তরপ্রদেশের ইটায় বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত ৫

Spread the love

রাস্তায় বাস খারাপ হয়ে গিয়েছিল। জনা দশেক যাত্রী বাস থেকে নেমে পড়ে গাড়ি ঠেলতে শুরু করেন। সেই সময় কন্টেনার বোঝাই একটি ট্রাক বাসের পিছনে জোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান। জখম হন অনেকে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ উত্তরপ্রদেশের ইটায় দুর্ঘটনা ঘটে। বাসটি ফারুকাবাদ থেকে ইটা যাচ্ছিল। পুলিশ জানায়, বাঘওয়ালা থানা এলাকার কিলারামউ গ্রামের কাছে বাসটি কোনও কারণে খারাপ হয়ে যায়। যে সব যাত্রী বাসটিকে পিছন থেকে ঠেলছিলেন, ট্রাকের ধাক্কায় তাঁদের পাঁচ জনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *