স্কুলের শিক্ষিকা থেকে রেসিং ট্র্যাকে, ইতিহাস গড়লেন ভারতের ডায়ানা
দুই সন্তানের মা, পেশায় শিক্ষক, অথচ নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের জোরে তিনি জিতেছেন ‘MRF Indian National Car Racing Championship 2024’-এর সেলুন বিভাগে জাতীয় চ্যাম্পিয়নের খেতাব। তবে শুধু এই একটা পুরস্কারই নয়, কার রেসিংয়ে তিনি এখন স্বনামধন্যা। আন্তর্জাতিক মঞ্চে তৈরি করেছেন নিজের পরিচয়।