‘কিছু কিনতে গেলেও চাইতে হয়….’, ব্যাঙ্কে কত টাকা আছে, কেন জানেন না দিলজিৎ?
কত টাকা উপার্জন করেন হিসাবই নেই গায়ক দিলজিৎ দোসাঞ্জের কাছে? টাকাপয়সা নিয়ে মন্তব্য করে এ বার সকলকে অবাক করলেন শিল্পী। কিছু দিন আগেই গায়ক দাবি করেছিলেন, টাকা উপার্জন একটা নেশায় পরিণত হয়েছে তাঁর। এ বার টাকাপয়সার হিসাব নিয়ে মন্তব্য করলেন দিলজিৎ। তিনি জানিয়েছেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটাই জানা নেই শিল্পীর।