অনুশের মামলায় আগামী সপ্তাহে রায়দান দিল্লি হাইকোর্ট
আসন্ন এশিয়ান গেমসের ড্রেসাজ ইভেন্টে ভারতের দল নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্কে গুরুত্বপূর্ণ মোড়। আসন্ন এশিয়ান গেমসের ড্রেসাজ দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতীয় রাইডার অনুশ আগরওয়ালা এবং সুদীপ্তি হাজেলার দায়ের করা আবেদনের শুনানি শেষে রায় দিল না দিল্লি হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ পরে বিবেচনা করে এই মামলার রায়দান করবেন বলে জানিয়েছেন।