স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, দীপ্তাংশুর ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ
ইতিমধ্যেই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে মিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে মৃত ছাত্রের পরিবার। তাঁদের দাবি, সময়মতো যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হলে দীপ্তাংশুকে হয়তো বাঁচানো সম্ভব ছিল। পরিবারের আশা, নিরপেক্ষ তদন্ত হলে জানা যাবে তাদের গাফিলতিতে অকালে ঝরে গেল এমন একটি তাজা প্রাণ।