মুক্তো পরার আগে জেনে নিন কার জন্য তা অশুভ। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

মুক্তো পরার আগে জেনে নিন কার জন্য তা অশুভ। Ei Samay

Spread the love

সাদা, উজ্জ্বল মুক্তোকে (Pearl) সাধারণত শান্তি, সৌন্দর্য ও মানসিক স্থিরতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই অনেকেই মনে করেন, রাগ কমাতে বা মনকে শান্ত রাখতে মুক্তো ধারণ করলে উপকার মিলবে। বাজারে সহজলভ্য হওয়ায় অনেকেই কোনও বিশেষ পরামর্শ ছাড়াই রুপোর আংটিতে মুক্তো বসিয়ে পরে নেন। তবে জ্যোতিষ বলছে মুক্তো যতটা শান্ত দেখায়, ততটাই শক্তিশালী প্রভাব ফেলতে পারে মানুষের মন ও মানসিক অবস্থার উপর। সর্বোপরি এটি সকলের জন্য উপযুক্তও নয়।

জ্যোতিষশাস্ত্র বলছে মুক্তোর সঙ্গে চাঁদের সরাসরি সম্পর্ক রয়েছে। চাঁদকে মন, আবেগ, অনুভূতি এবং মানসিক ভারসাম্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই কারও জন্মছকে চাঁদের অবস্থান অনুকূল না হলে বা ব্যক্তির স্বভাব বিশেষ ধরনের হলে মুক্তো ধারণের ফলে উপকারের বদলে সমস্যা বাড়তে পারে বলেই মনে করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *