রবি থেকে বুধ- কবে কোথায় ঢেলে বৃষ্টি? এলাকা ধরে বৃষ্টি হওয়ার দিন বলে দিলেন বিশেষজ্ঞরা | Heavy Rain Forecast for South Bengal as Low Pressure Intensifies Over Bay of Bengal - 24 Ghanta Bangla News
Home

রবি থেকে বুধ- কবে কোথায় ঢেলে বৃষ্টি? এলাকা ধরে বৃষ্টি হওয়ার দিন বলে দিলেন বিশেষজ্ঞরা | Heavy Rain Forecast for South Bengal as Low Pressure Intensifies Over Bay of Bengal

Spread the love

অতি ভারী বৃষ্টির পূর্বাভাসImage Credit: TV9 Bangla

কলকাতা:  চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকবে।

শনিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।

ভারী বৃষ্টির হলুদ সর্তকতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে।

রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।

ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।

মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতার মাঝে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গ সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতেই। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবারে ভারী বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *