Annapurna Yojana Money: ‘কেন ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা টাকা?’, রাজ্যে একের পর এক পুরসভা ঘেরাও মহিলাদের | Uproar over Annapurna Yojana funds, Beneficiaries stage protests in Shantipur to Haldibari - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana Money: ‘কেন ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা টাকা?’, রাজ্যে একের পর এক পুরসভা ঘেরাও মহিলাদের | Uproar over Annapurna Yojana funds, Beneficiaries stage protests in Shantipur to Haldibari

Spread the love

তুমুল বিক্ষোভ মহিলাদের Image Credit: TV 9 Bangla

শান্তিপুর ও জলপাইগুড়ি: এখনও পর্যন্ত বাংলার ১ কোটির বেশি মহিলার অ্য়াকাউন্টে ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। তা নিয়েই উচ্ছ্বসিত বাংলার মানুষ। কিন্তু এরইমধ্যে মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে তুলকালাম শান্তিপুর পৌরসভায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আটকে রেখে বিক্ষোভ উপভোক্তাদের। ব্যাপক শোরগোল এলাকার রাজনৈতিক আঙিনাতেও। বেশ কয়েক ঘণ্টা টানা চলল বিক্ষোভ।

একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। পৌরসভা সূত্রে জানা গিয়েছে জনকল্যাণ শিবির মারফৎ হলদিবাড়ি পৌরসভা এলাকায় প্রায় ৩৭০০ জন মহিলা আবেদন করেছিলেন। কিন্তু টাকা পেয়েছে মাত্র ১১০০ জন। জানা গিয়েছে, পৌরসভায় কর্মীর সংখ্যা কম থাকায় এখনও অনেক আবেদনপত্র আপলোডই হয়নি। যদিও এই প্রসঙ্গে চেয়ারম্যান বলছেন প্রয়োজনে কর্মীর সংখ্যা বাড়ানো হবে। এখন দেখার পরিস্থিতির বদল হয় কিনা। 

অন্যদিকে শান্তিপুরে দুপুর থেকেই একটানা চলতে থাকে বিক্ষোভ। উপভোক্তাদের সঙ্গে কথা বলতে গিয়েও বিপাকে পড়েন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক। বিক্ষোভকারী মহিলাদের দাবি, ১ জুলাই অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনও হাজার হাজার উপভোক্তা টাকা পাননি। তাঁদের দাবি, পৌরসভার আধিকারিকদের গাফিলতির কারণেই অন্নপূর্ণার যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এর জবাব পৌরসভাকেই দিতেই হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও এই নিয়ে পুর আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। চাপানউতোর চলছে গোটা এলাকায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *