‘একটা বিষয়ই শুধু বুঝি…’, অনির্দিষ্টকালের জন্য বন্ধ TRP? ভালো না খারাপ, কী মত টলিতারকাদের?
রুবেল দাস
TRP তো আমাদের কাছে একটা সাপ্তাহিক রিপোর্ট। তাই একটা মোটিভেশন যে পাই, এটা অস্বীকার করব না। ফলে কাজের উৎসাহ বাড়ে। অনেক গল্পে বিভিন্ন মোড় আসে। অনেক ধারাবাহিকের ভবিষ্যৎও নির্ভরশীল। গল্পের প্রতিটা মোড়, কোন ট্র্যাকে দর্শক বিশেষ ভাবে আকৃষ্ট হচ্ছে, বার বার দেখতে চাইছে সেটা বোঝা যায়। বন্ধ হলে সেই দিকটায় ঘাটতি হবে। আবার কিছু ভালো দিকও আছে TRP-র। সিরিয়ালের মধ্যে ভেদাভেদ তৈরি হয় কিছুক্ষেত্রে। A গ্রেড, B গ্রেড বিষয়টাও এ বার বন্ধ হতে পারে। কারণ, সব ধারাবাহিকের জন্যই তো সমান পরিশ্রম করতে হয়। অনেকক্ষেত্রেই ভাগ্য জড়িয়ে যায়। টিআরপিও সেই ভাগ্যের তালিকায় পড়ায় ভালো ধারাবাহিকও বন্ধ হয়ে যায়। তাই দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ।