মানুষের মতো দু’পায়ে হাঁটে কোন কোন প্রাণী? - 24 Ghanta Bangla News
Home

মানুষের মতো দু’পায়ে হাঁটে কোন কোন প্রাণী?

Spread the love

Gorilla

প্রকৃতির নিয়ম মেনে বেশির ভাগ পশুই চার পায়ে চলাফেরা করে। কিন্তু এই নিয়মের বাইরে গিয়েও কিছু প্রাণী রয়েছে, যারা দুটি পায়ের উপরেই নির্ভরশীল। তবে এর পিছনে রয়েছে বিশেষ কারণ। পাখি থেকে শুরু করে বুনো পশুর দল— অনেকেই এই তালিকায় রয়েছে।

penguin

পেঙ্গুইন

হাঁটার ভঙ্গিতেই চেনা যায় পেঙ্গুইনকে। এদের হাঁটার স্টাইল দেখে মনে হতে পারে, এরা খুব ধীর গতির। মূলত বরফ এবং পাথুরে পিচ্ছিল রাস্তায় ভারসাম্য বজায় রাখতে পেঙ্গুইন বিশেষ ভঙ্গিতে হাঁটে। ডাঙায় এরা হেলেদুলে হাঁটলেও, জলের ভিতর এদের গতি দেখার মতো হয়।

Kangaroo

ক্যাঙারু

ক্যাঙারুর চারটি পা থাকলেও এরা সাধারণ নিয়মে হাঁটে না। এরা লাফিয়ে চলে। এদের পিছনের পা দু’টি অন্যন্ত শক্তিশালী। ক্যাঙারু যখন হাঁটে পিছনের পা দু’টি স্প্রিংয়ের মতো কাজ করে। যার ফলে এরা অনেক দূর পর্যন্ত লাফাতে পারে শরীরের শক্তি কম খরচ করে। এ ছাড়াও, অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ প্রান্তরে চলাফেরার জন্য ক্যাঙারুর এই স্টাইলটি বেশ উপযোগী।

Ostrich

উটপাখি বা অস্ট্রিচ

উটপাখির ওড়ার ক্ষমতা না থাকলেও, দৌড়নোর জন্য এদের শরীর বেশ উপযুক্ত। এদের পা বেশ লম্বা এবং অত্যন্ত শক্তিশালী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বড় শরীর নিয়েও এরা যখন দৌড়য়, তখন এদের গতি অত্যন্ত সাবলীল দেখায়। এরা এত দ্রুত ছোটে যে, শিকারি প্রাণীকে নিমেষেই কাহিল করে দেয়।

Bears

ভালুক

কিছু প্রাণী আছে যাদের চারটি পা থাকলেও, এরা দুই পায়ে ভর করে দাঁড়াতে পারে। সেই তালিকায় রয়েছে এরা খাবারের খোঁজে সাময়িক ভাবে দুই পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায়।

Gorila

গোরিলা

গোরিলারা সাধারণত চার পায়েই চলাফেরা করে। তবে এরা মানুষের মতোই দুই পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে ও হাঁটতে পারে। বিশেষ করে চিড়িয়াখানায় থাকা গোরিলারা বেশির ভাগে সময়ে দুই পায়ে হাঁটতেই বেশি পছন্দ করে। এদের চার পায়ে হাঁটার বিশেষ ধরনকে ‘নাকেল-ওয়াকিং’ বলে। অর্থাৎ, এরা আঙুলের গাঁটের উপর ভর দিয়ে চলে।

Chimpanzee

শিম্পাঞ্জি

অন্যান্য প্রাইমেটদের মতো শিম্পাঞ্জিরাও পিছনের দু’পা এবং সামনের হাতের গাঁটের উপর ভর দিয়ে হাঁটতে বেশি পছন্দ করে। তবে প্রয়োজন পড়লে এই বানর প্রজাতি দু’পায়ে ভর করে চলতে পারে। গোরিলা দু’পায়ে ভর দিয়ে প্রায় আধ মাইলেরও বেশি পথ হেঁটে যেতে পারে।

Flamingos

ফ্লেমিঙ্গো

উজ্জ্বল গোলাপি রঙের এই পাখিগুলি অগভীর জলে লম্বা লম্বা পা দিয়ে হেঁটে বেড়ায়। এমনকী, খাবারের সন্ধানে তারা প্রতিটি পা খুব মেপে মেপে ফেলে।

Jerboa

জেরবোয়া

জেরবোয়া মূলত ইঁদুর জাতীয় প্রাণী। এরা আকারে অত্যন্ত ছোট হলেও এদের চলাফেরার গতি মারাত্মক। মরুভূমির বালিতে এরা নিজেদের লম্বা পা ব্যবহার করে লাফিয়ে লাফিয়ে চলে। দূর থেকে দেখলে এদের ছোটখাটো ক্যাঙ্গারুর মতো মনে হয়। এদের লাফানোর ভঙ্গি মরুভূমির বুকে শিকারি প্রাণীদের হাত থেকে নিমেষে বাঁচতেও সাহায্য করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *