Mithun Chakrabarty: ভোটপ্রচারে ‘মিঠুনদা’র নাচ, ‘গুরু, গুরু’ বলে সে কী উচ্ছ্বাস… – Bengali News | Loksabha Election 2024 Mithun Chakrabarty at vote campign for bjp candidate of jalpaiguri jayanta roy
প্রচারে মিঠুন চক্রবর্তী। Image Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: লোকসভা ভোটে বিজেপি ‘গুরুভার’ দিয়েছে মিঠুন চক্রবর্তীকে। বাংলার একাধিক প্রার্থীর প্রচারে থাকছেন তিনি। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে তিনি তাঁর ভোটপ্রচার শুরু করলেন। প্রথমদিনই জলপাইগুড়িতে। এই কেন্দ্রের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করলেন মিঠুন। প্রচার শেষে নাচতেও দেখা গেল ‘মিঠুনদা’কে।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রবিবার বিশাল রোড শো হয়। সেখানে মিঠুনকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। প্রার্থীকে দেখবেন কী, চারদিকে শুধু ‘মিঠুনদা মিঠুনদা’ চিৎকার। এত ভিড়ে গাড়ি তো এগোতেই পারছে না। মানুষের মাথা, সঙ্গে মোবাইল ফোনের ভিড়। সকলে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত।
এমন জনসমাগম দেখে মহাগুরুও দারুণ আবেগপ্রবণ। র্যালি শেষে ব্যান্ডের তালে নেচে উঠলেন মিঠুন চক্রবর্তী। পর্দার নায়ককে চোখের সামনে নাচতে দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। ‘গুরু, গুরু’ ধ্বনি জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজারে। একেবারে সামনে থেকে মিঠুনের ব্রেক ডান্স দেখলেন বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থীও দারুণ খুশি।