Duttapukur: বাড়ি ফাঁকা থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী – Bengali News | Mentally unstable young woman in Dattapukur arrested by neighbors on charges of physical violence
উঠেছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি Image Credit: TV 9 Bangla
দত্তপুকুর: মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে ব্য়াপক শোরগোল দত্তপুকুরে। অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে বাড়ি ফাঁকা থাকার সুযোগকেই কাজে লাগিয়েছিল অভিযুক্ত। দিদার কাছে থাকেন ওই যুবতী। দিদাই বাড়ি বাড়ি রান্না করে কোনওরকম সংসার টানেন। সকালে ওই প্রৌঢ়া কাজে গেলে সেই সময়ই হানা দেয় ওই ব্যক্তি। বাড়ির পাশে কল পাড়ে নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। তারপর বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার সময়েই যুবতীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ছুটে আসে। তা দেখা মাত্রই চম্পট দেয় অভিযুক্ত। অভিযোগ, এর আগেও একবার বাড়ি ফাঁকা থাকার সুযোগ যুবতীর উপর নির্যাতন চালিয়েছে ওই ব্যক্তি। রয়েছে ধর্ষণের অভিযোগও। এদিন গোটা বিষয় চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পাওয়া মাত্রই অ্যাকশন নেয় পুলিশ। নির্যাতিতার পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরাও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।
নির্যাতিতার দিদা বলছেন, “আমি সকালে কাজে বেরিয়ে গিয়েছিলাম। তখনই ও আসে। কল তলা থেকেই নির্যাতন শুরু করে। আশপাশের সব লোকই দেখেছে। এলাকার লোকেরাই আমাকে সব জানিয়েছে। আমি বাড়ি ফিরে এলাকার লোকজনকে নিয়ে থানায় গিয়েছিলাম। সব খুলে বলি। আগেও ও একবার এই ঘটনা ঘটিয়েছে। পঞ্চায়েতেও জানিয়েছে ঘটনার কথা।” অভিযোগ পাওয়ার পরেই অ্য়াকশন নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যেই এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। একইসঙ্গে কথা বলা পরিবারের সদস্যদের সঙ্গেও।