Ad Free চাইলে আরও টাকা দিতে হবে! Amazon Prime-র এই সিদ্ধান্তে বড় ধাক্কা | Lawsuit Filed Against Amazon for introducing Ads in Prime Video, Charging Extra for Ad Free Streaming
অ্যামাজন প্রাইমের বিরুদ্ধে মামলা।Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
ওয়াশিংটন: সাবস্ক্রিপশন নিয়েও কেন বিজ্ঞাপন দেখতে হবে? মামলা দায়ের হল অ্যামাজনের (Amazon) বিরুদ্ধে। অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশনের (Amazon Prime Subscription) পরও বিজ্ঞাপন দেখানো নিয়ে আইনি ঝামেলায় পড়তে হল এই বড় সংস্থাকে। অভিযোগ, কোম্পানি বেআইনিভাবে প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন দেখাচ্ছে এবং সাবস্ক্রাইবারদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছে বিজ্ঞাপন ছাড়া অ্যামাজন প্রাইমের সিনেমা ও অন্যান্য বিনোদন অনুষ্ঠান দেখতে।
গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে অ্যামাজন?
অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের তরফে অ্যামাজন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেডেরাল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, কোম্পানির প্রাইম সাবস্ক্রাইবারদের কোনও ক্ষতিপূরণ না দিয়েই প্রাইমের সাবস্ক্রিপশন কন্ট্রাক্টে পরিবর্তন করেছে বেআইনিভাবে। এর ফলে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সালের অগস্ট মাসের মধ্যে ১০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার প্রভাবিত হয়েছেন।
২০২৪ সালে অ্যামাজন প্রাইম বিজ্ঞাপন আনে। অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের বক্তব্য, যে সকল গ্রাহকরা আগেই বার্ষিক প্রাইম মেম্বারশিপের জন্য টাকা দিয়ে দিয়েছিলেন, তারা হঠাৎ দেখতে পান যে অ্যামাজন প্রাইমে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যারা বিজ্ঞাপন ছাড়া দেখতে চান, তাদের আবারও অতিরিক্ত ফি দিতে হবে।
কত অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে?
তাদের অভিযোগ, অ্যামাজন এইউ একাধিক অনৈতিক শর্ত ঢুকিয়েছে অ্যানুয়াল প্রাইমে। বার্ষিক সাবস্ক্রিপশনের জন্য ৭৯ ডলার দেওয়ার পরও বিজ্ঞাপন ছাড়া শো দেখার জন্য প্রতি মাসে অতিরিক্ত ২.৯৯ ডলার দিতে হয়েছে ২০২৪ সালের জুলাই মাসের পর। এদিকে, অ্যামাজন প্রাইমের বার্ষিক ফি দেখে সাড়ে আট লক্ষ অস্ট্রেলিয়ান গোটা বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছিল। অতিরিক্ত টাকা দিতে না চাইলে, গ্রাহকদের বার্ষিক ফি দিয়েও ডাউনগ্রেড ভার্সন ব্যবহার করতে হয়েছে।
শুধুমাত্র অ্যামাজন প্রাইমে বিজ্ঞাপন নিয়েই নয়, এর আরও একাধিক পলিসি বা নীতি নিয়েও অভিযোগ জানানো হয়েছে। যেমন অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইবারদের কোনও রিফান্ড বা ক্ষতিপূরণ দেওয়া হয় না। লক্ষ লক্ষ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগেই মামলা দায়ের হল। অ্যামাজন প্রাইম জানিয়েছে, তারা এই অভিযোগ খতিয়ে দেখছে।