হরিয়ানায় ২২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুর মৃত্যু
শেষ রক্ষা হলো না। হরিয়ানার অম্বালা জেলার বারারা এলাকার ধানৌরা গ্রামে ২২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুর মৃত্যু। সেনা-NDRF ও সমস্ত উদ্ধারকারী দলের ২১ ঘণ্টার অভিযানের পরে বুধবার ভোররাতে চার বছরের শিশুটিকে ওই গভীর গর্ত থেকে বার করে আনে। এর পরেই তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার তাঁর বাবা ও পরিবারের চার সদস্যদের সঙ্গে মাঠে যান শিশুটি। সেই সময়েই ঘটে দুর্ঘটনাটি।