স্মরণজিৎ পছন্দ না সাদাত? প্রিয় মানুষটির সঙ্গে ‘বুক কমপ্যাটিবিলিটি’ কেমন? সম্পর্ক গাঢ় হওয়ার আগেই খোঁজ করছে জেন জ়ি
ভার্চুয়াল দুনিয়ায় একে বলা হচ্ছে ‘বুক-ম্যাচিং’। এটি এমন এক দর্শন, যেখানে দু’জন মানুষের বইয়ের পছন্দ মিলিয়ে দেখা হয়। আপনি হয়তো থ্রিলার ভালোবাসেন, আর অন্যজন ভালোবাসেন ক্লাসিক। এই দুইয়ের মেলবন্ধন কতটা জমজমাট হবে, তা দিয়েই মাপা হচ্ছে রসায়ন। ডেটিং অ্যাপের বায়ো-তে এখন জ্বলজ্বল করছে প্রিয় বইয়ের নাম। অনেকেই মনে করছেন, একজন মানুষ কী বই পড়েন, তা থেকেই তাঁর রুচি আর চিন্তাভাবনা স্পষ্ট বোঝা যায়। তাই বইয়ের পাতায় মিল মানেই সম্পর্কেও গ্রিন সিগন্যাল।