দগ্ধ হয়ে হাসপাতালে বাবা-মা, বাইরে অপেক্ষায় দুই ভাইবোন
পুলক বেরা, তমলুক
সকাল সাড়ে ৮টা। তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগের বাইরে থিকথিক করছে ভিড়। সেই ভিড় ঠেলে এগিয়ে যেতেই চোখে পড়ল, হাপুস নয়নে কাঁদছে দুই ভাইবোন। সঙ্গের ব্যাগে রয়েছে একটি মুরগি ছানা। হাসপাতালের ভিতরে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওদের মা–বাবা। মুরগির ছানাটা যাতে অক্ষত থাকে তাই সেটিকেও ব্যাগে করে নিয়ে এসেছে দুই খুদে!