স্কুলেও এ বার বায়োমেট্রিক হাজিরা, ফেস রেকগনিশনের ব্যবস্থা রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

স্কুলেও এ বার বায়োমেট্রিক হাজিরা, ফেস রেকগনিশনের ব্যবস্থা রাজ্যের

Spread the love

স্কুলগুলিতে দ্রুত বায়োমেট্রিক উপস্থিতি চালু করার দিকে রাজ্য সরকার এগোচ্ছে বলেই শিক্ষকদের জানান স্কুল শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘‌সব স্কুলেই ফেস রেকগনিশন মেশিন দেওয়া হবে।’‌ প্রসঙ্গত, নবান্নে সব দপ্তরের আধিকারিক ও কর্মীদের হাজিরার ক্ষেত্রে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। রাজ্যে সব িমলিয়ে নানা ধরনের ৬৫ হাজার স্কুল আছে। স্কুলে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ইতিমধ্যে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফলে যাঁরা এই পরীক্ষায় বসতে চান, তাঁরা প্রস্তুতি নিন। আমরা একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই দরজা ভেদ করে সকলের জন্য নিয়োগের দরজা খুব দ্রুত খুলে দেওয়া হবে।’‌ বন্ধ দরজার বিষয়ে তিনি জানান, ২০১৬ ও ২০২৫–এর নিয়োগ নিয়ে এত মামলা হয়েছে, নানা রায় আছে, যে বিষয়টি বুঝতেই সময় লাগছে। স্কুল সার্ভিস কমিশনের আইন, আদালতের রায় এবং সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি—সব বিবেচনা করেই অতি দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *