Bangladesh Unrest Live: চিন-পাকিস্তানের ‘তোতাপাখি’? ভারতের নীল নকশা জানলে ঠকঠক করে কাঁপবে বাংলাদেশ – Bengali News | What is happening in Bangladesh, what is India saying, what is Mamata Banerjee saying, what is BJP saying, watch the live updates
কলকাতা: আগের শুনানি পিছিয়ে গিয়েছে ১ মাস। এদিন ফের চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আবেদন জানানো হয়েছিল চট্টগ্রাম আদালতে। সেই আবেদনও শেষ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে। এদিকে ভারত বিদ্বেষ আঁচ ক্রমেই যেন আরও গনগনে হচ্ছে ওপার বাংলার মাটিতে। কট্টরপন্থীদের দিক থেকে রোজই ধেয়ে আসছে নিত্যনতুন আক্রমণ। পাল্টা প্রতিরোধের বার্তা যাচ্ছে ভারতের দিক থেকেও। সবমিলিয়ে বিগত কয়েকদিনে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায় বাংলাদেশের বিদ্বেষের জল শেষ পর্যন্ত কোনদিকে যায়, ভারতের সঙ্গে সম্পর্কই বা শেষ পর্যন্ত কেমন দাঁড়ায়, সে দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও।