রাজনীতিতে থেকে সরে এসে এখন সেবাই ব্রত রথীনের
এই সময়, হাওড়া: তাঁর অনেকগুলি পরিচয় আছে। বিশিষ্ট হোমিয়োপ্যাথি চিকিৎসকের পুত্র, নিজেও নামী চিকিৎসক, সঙ্গে হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, হাওড়া শহরের রাজনীতিতেও ছিলেন পরিচিত মুখ। তবে এখন রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে শুধু চিকিৎসা সেবাতেই নিজেকে নিয়োজিত করেছেন তিনি।