তৃণমূলের নেতা–কর্মীদের জন্য দরজা খোলার বার্তা বেণুগোপালের
এই সময়: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে জেলায় জেলায় তৃণমূলের বিভিন্ন স্তরের বহু নেতা–কর্মী কংগ্রেসে যোগ দিতে চাইছেন। অপরাধ ও দুর্নীতিতে অভিযুক্ত নেতা–কর্মীদের বাদ দিয়ে বাকিদের জন্য বিধান ভবনের দরজা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। কংগ্রেস হাইকম্যান্ডের আস্থাভাজন এই নেতা সোম ও মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা, জেলা সভাপতি, বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দীপা দাশমুন্সি, নেপাল মাহাতো, অমিতাভ চক্রবর্তী, মনোজ চক্রবর্তী, ইশা খান চৌধুরী–সহ প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের প্রসঙ্গে হাইকম্যান্ডের অবস্থান ব্যাখ্যা করেছেন বেণুগোপাল।